বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ

Reporter Name

নিউজ ডেস্ক: 

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে আগামী বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন।

এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে নির্দেশনা চাইতে ১০ অথবা ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে আমরা চিঠি দিয়েছিলাম।

ইসির একজন সদস্য গণমাধ্যমকে জানান, ১০ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আমাদের দেখা হবে। এর দুয়েকদিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হতে পারে।

এরই মধ্যে নির্বাচন কমিশন জানিয়ে এসেছে যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে।

তফসিল চূড়ান্ত করতে আসছে ৭ ডিসেম্বর কমিশনের সভা অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, কমিশন সভায় তফসিলের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তা চূড়ান্ত করা হবে। রোববারের বৈঠকের পর সপ্তাহের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।

ইসি সূত্র জানায়, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ৮, ৯, ১০ বা ১১ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো একদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ