বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

হেমায়েতপুর কালচারাল ক্লাবের উদ্বোধন, অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

Reporter Name

 

রুবেল হোসেন স্টাফ রিপোর্টার :

সাভারের হেমায়েতপুরে “হেমায়েতপুর কালচারাল ক্লাব”-এর শুভ উদ্বোধন উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবটির উদ্বোধন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মেহেদী হাসান বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়, তাহলে সমাজ থেকে অনেক কষ্ট ও দুঃখ দূর করা সম্ভব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি হেমায়েতপুর কালচারাল ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও হেমায়েতপুর কালচারাল ক্লাবের সভাপতি রাসেল হাসান, মারুফ হাসানসহ ক্লাবের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
পরে হেমায়েতপুর কালচারাল ক্লাবের উদ্যোগে শত শত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহারের প্যাকেটে ছিল পোলাও চাল, চিনি, তেল, দুধ, সেমাই ও মুরগি।
এসময় স্থানীয়রা বলেন, এমন উদ্যোগ ঈদের আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করার এক অনন্য দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ