বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

হেমায়েতপুরে বিএনপির মিছিলে হামলা: আহত- ১০

Reporter Name


সাভার প্রতিনিধি:

‎সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় ছয়টি কেন্দ্রভিত্তিক নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি, ঢাকা-২। মঙ্গলবার বিকেলে ৭ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র প্রভাতে একাডেমিতে সভা শেষ করে নেতাকর্মীরা বের হওয়ার সময় হামলার ঘটনা ঘটে।

‎স্থানীয় বিএনপির অভিযোগ—নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার মনিরের নেতৃত্বে ২০–২৫ জনের একটি দল পেছন দিক থেকে বিএনপির মিছিলে আতর্কিতভাবে হামলা চালায়। এতে রনি, সাগর, শামীম ও সাইদুলসহ অন্তত ১০ জন আহত হন।
‎আহতদের এলাকাবাসী ও বিএনপির অন্যান্য নেতাকর্মীরা দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

‎আগে থেকে ওৎ পেতে ছিল হামলাকারীরা

‎স্থানীয়দের ভাষ্য, তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভাঙা ব্রিজ এলাকায় ইঞ্জিনিয়ার মনিরের অনুসারীরা আগে থেকেই ওৎ পেতে ছিল। সভা শেষ করে নেতাকর্মীরা বের হওয়ার পরপরই তাদের ওপর হামলা করা হয়।

‎হামলার নেতৃত্বদানকারী মনিরের পরিচয় হিসেবে বিএনপি নেতারা বলেন—

‎বাণিজ্য সম্পাদক, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ ঢাকা জেলা, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য “মনিরের নেতৃত্বে থাকা নিষিদ্ধ ঘোষিত দলটি এলাকায় এমনিতেই আধিপত্য বিস্তার, ভয়ভীতি দেখানো সহ নানা অপকর্মে জড়িত। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই চাপে রয়েছে।”

‎হামলার ঘটনায় আহত রনি বাদী হয়ে মনিরকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ১০–১২ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
‎বিএনপি নেতারা অভিযোগ করেন, “মনির বাহিনী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রশাসনও বিষয়টি জানলেও যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না।”

‎এ ঘটনায় এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা দ্রুত স্বচ্ছ তদন্ত, হামলাকারীদের গ্রেপ্তার এবং নির্বাচনকালীন সময় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ