বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

হাদি হত্যার নির্দেশদাতা বাপ্পীর অবস্থান জানা গেল

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়।

তদন্তে উঠে এসেছে, মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী হাদিকে হত্যার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানানো হয়েছে।

দেশের এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের কলকাতা প্রতিনিধির তথ্য অনুযায়ী, বাপ্পী বর্তমানে কলকাতায় আত্মগোপনে রয়েছে। তিনি পুলিশ পরিচয়ে রয়েছেন এবং রাজারহাটের ওয়েস্ট বেড়াবেড়ি, মেঠোপাড়া এলাকার একটি ফ্ল্যাটে গত তিন মাস ধরে অবস্থান করছেন।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে আরও তদন্ত চলছে এবং প্রয়োজনে সম্পূরক চার্জশিট দেওয়া হবে।তিনি আরও জানান, শহীদ শরিফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেছিলেন। তার সমালোচনামূলক বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ ছিল। হত্যাকাণ্ডে গুলিবিদ্ধ ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।এ ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্টদের আইনি প্রক্রিয়ায় দ্রুত সাড়া দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ