রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

স্বাস্থ্যমন্ত্রী অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব নিরুৎসাহিত করতে নীতিগ্রহণ করেছে সরকার

অনলাইন ড্রেস

অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব নিরুৎসাহিত করতে সরকার প্রয়োজনীয় নীতি গ্রহণ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, চিকিৎসাসেবার পরিধি বাড়াতে একগুচ্ছ নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্প্ল্যাশ’ প্রকল্পের উদ্বোধনী সেমিনারে এসব কথা বলেন তিনি।

 

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বিগত সরকার পরিবার পরিকল্পনা পণ্যের কোনো মজুত রেখে যায়নি, ফলে এর সংকট দেখা দিয়েছে। দ্রুতই সব ধরনের পরিবার পরিকল্পনা পণ্যের ব্যবস্থা করা হচ্ছে।

 

অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব রোধে উপজেলাগুলোকে আধুনিক করা হচ্ছে বলে জানান তিনি।

 

বলেন, চলতি বছরের মধ্যেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে।

মন্ত্রী বলেন, দালালদের খপ্পর থেকে গর্ভবতী মায়েদের রক্ষা করতে এবং হাসপাতালের বাইরে নিরাপদ নরমাল ডেলিভারি বাড়াতে দ্রুত মিডওয়াইফারি ও কেয়ারগিভার নিয়োগ করতে যাচ্ছে সরকার। যা নবজাতকদের শালদুধ পাওয়া নিশ্চিত করবে বলে মনে করেন তিনি।

 

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় আগামী ৩০ থেকে ৬০ দিনের মধ্যে মাঠ পর্যায়ে স্তন ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং এবং কিডনি রোগীদের সুবিধার্থে উপজেলা পর্যায় পর্যন্ত ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালুর চূড়ান্ত রূপরেখাও তুলে ধরেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ