বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী কলিম উদ্দিন মিলনের মনোনয়নপত্র দাখিল

Reporter Name

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক তিনবারের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সকালে তিনি ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ডিপ্লোমেসি চাকমার নিকট মনোনয়নপত্র দাখিল করেন। পরে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অরুপ রতন সিংহের কাছেও পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিলকালে পৃথক দুই উপজেলায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুল হক নমু, আব্দুর রহমান, নজরুল ইসলাম, আব্দুল বারী, দোয়ারা বাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ফজলুল করিম বকুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কলিম উদ্দিন মিলন বলেন, “আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। প্রশাসনের প্রতি আমাদের প্রত্যাশা—সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”

তিনি আরও বলেন, “জনগণ ধানের শীষের পক্ষে রায় দিলে শুধু আমি নয়, বিজয়ী হবেন দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ