মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সুনামগঞ্জ-৪ আসনে ব্যাপক আলোচনায় বিএনপি’র হেভিওয়েট প্রার্থী এডভোকেট আব্দুল হক

Reporter Name

 

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি:

তিন বারের (সাবেক) প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র উন্নয়ন অগ্রযাত্রাকে সফল করতে এডভোকেট আব্দুল হক’কে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চায় হাওর পাড়ের উপজেলার জনগণ।

সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনের আগামী নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন পেতে ব্যস্ত প্রার্থীরা। যতই দিন যাচ্ছে ততই বাড়ছে প্রার্থীদের তৎপরতা। কে হবেন ধানের শীর্ষের প্রার্থী?এ প্রশ্ন এখন শহর থেকে গ্রামাঞ্চলে। আলোচনার ঝড় উঠেছে চায়ের স্টল থেকে আড্ডাস্থল গুলোতে।কেউবা দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ করছেন,কেউবা মাঠ দখলে চালাচ্ছেন গণসংযোগ। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন এডভোকেট আব্দুল হক। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবি সমিতির সভাপতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

এসময় তিনি তুলে ধরেন তার রাজনৈতিক,পারিবারিক ও বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমের নানা চিত্র। ছাত্রদল থেকে বিএনপির ,অত্যন্ত সততার সাথে সকল দায়িত্ব পালন করায় রাজনীতি জিবনেই হয়ে উঠেন প্রশংসনীয়। তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ন পদে ছিলেন। নিরলস পরিশ্রম আর নিজের সততায় গড়ে উঠে তাঁর সুসংগঠিত ক্যারিয়ার। উল্লেখযোগ্য রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করেন,বিশেষ করে গত সতেরো বছর আওয়ামী বিরোধী সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব,করোনা বন‍্যা সহ সকল দুর্যোগে হাওর পাড়ের উপজেলার মানুষের পাশে থাকায় তৃণমূল থেকে সকল নেতাকর্মীদের মধ্যে হয়ে উঠেন প্রিয় মানুষ।

এলাকায় সাদা মনের ক্লিন ইমেজ হিসেবে পরিচিত এই
প্রার্থী এডভোকেট আব্দুল হক বলেন,আমি দীর্ঘদিন যাবত হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং বিগত কয়েক বছর ধরে এই আসনের দূর্যোগ সহ বিভিন্ন সংকটময় পরিস্তিতিতে আমি আমার সবটুকু দিয়ে ছিলাম,শীতবস্ত্র,ঈদ বস্ত্র, ইফতার সামগ্রী,প্রাদুর্যোগ দুর্যোগে জরুরী ত্রাণ,নগদ অর্থ সহ,কন্যা দায়গ্রস্ত পরিবারের দায়িত্ব সহ অসংখ্য উন্নয়ন মুলক কাজ করে আসছি। তিনি আরও বলেন,ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শ ধারণ ও লালন করেছি, জাতীয়তাবাদী পরিবারের সন্তান হিসেবে আমৃত্যু দলের জন্য কাজ করে যাব। দীর্ঘ সতের বছর দেশের জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে দ্রুত নির্বাচন চায় দেশের জনগণ, জাতীয় নির্বাচন নিয়ে কোন ধরনের টালবাহানা বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিকূল মূহুর্তেও ফ্যাসিস্টের সাথে আপোষ করেন নি, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জেল খেটেছেন তবুও আপোষ করেন নি। দেশের জনগণের ভরসার জায়গা আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দলের দুঃসময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদেশের আটার কোটি মানুষের নেতা তারেক রহমান দলকে নেতৃত্ব দিয়ে সুসংগঠিত রেখেছেন। তারেক রহমান নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবেন। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে সুনামগঞ্জ-৪ সংসদীয় আসনটি শিক্ষা-সাংস্কৃতি-ক্রীড়া কার্যক্রমসহ এলাকার যুব ও শিক্ষিত সমাজ কে দেশের বিভিন্ন স্তরে কাজে লাগিয়ে এই এলাকার জীমনমান উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো। (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের উপজেলাকে মাদক,সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করে হাওরপাড়ে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ