রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সুনামগঞ্জের ছাতকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

Reporter Name

 

ছাতক,(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে ২৩শে সেপ্টেম্বর রাত ২টা ২৫ মিনিটে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী।
জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হযরত আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম এবং শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের মেজর আসিফ রানা অনিকের নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল কোনাপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের বাড়িতে অভিযান চালায়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। তবে পরবর্তীতে বাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি এয়ারগান, চায়নিজ কোড়াল, রামদা, বটি দা, সুলফি, কুচ, ঢাল, মাদকদ্রব্য ও অবৈধ মোটরসাইকেল।

 

এসময় পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
রেজাউল করিম (২৮), তোফাজ্জল হোসেন (৩৭), আমির হোসেন ইকবাল (২৯), লায়েক হোসেন (২৬) এবং আফজাল হোসেন (২০)।

এই ঘটনায় এসআই মোঃ কামাল উদ্দিন বাদী হয়ে ছাতক থানায় অস্ত্র, মাদক ও পুলিশ-সেনা সদস্যদের ওপর হামলার ঘটনায় তিনটি মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ সফিকুর রহমান খান জানান—
আসামিদের আদালতে পাঠানো হয়েছে, এবং অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ