মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সীতাকুণ্ডে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সে’ এর শিশু শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদে শিশু শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় পরিবেশে সংরক্ষণ প্রচারণা ক্যাম্পিং ও বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ সংগঠন ‘গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সে’র উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

গত বুধবার (২৪ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রজাতির ফুল, ফলজ, ঔষধিসহ চারা রোপণ ও বিতরণ করা হয়।

সংগঠনের যুগ্ম আহবায়ক রোটারিয়ান এস এম আজিজের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক স ম জিয়াউর রহমানপর সঞ্চালনায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম।

তিনি বলেন, ‘গাছ আমাদের সবচেয়ে উপকারী বন্ধু। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুস্থ জীবনযাপনের জন্য গাছের বিকল্প নেই।’

তিনি কোমলমতি শিশু শিক্ষার্থীদের গাছ প্রেমে উদ্বুদ্ধ হয়ে বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন এবং এমন মহৎ উদ্যোগের জন্য ‘গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স’কে ধন্যবাদ জানান।

এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো : জামিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা বেগম, সংগঠনের সদস্য একিউএম মোসলেম উদ্দিন, আকতার হোসেন নিজামী, সাংবাদিক নজিব চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, বিশ্ব পরিবেশ ও সংরক্ষণ দিবসের অংশবিশেষ বিলুপ্ত খেজুর গাছ সহ বিভিন্ন প্রজাতির চারা রোপন, পরিবেশ সংরক্ষণ ক্যাম্পিং পরিবেশের ভারসাম্য রক্ষায়,টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে সংগঠনের একটি গুরুত্বপূর্ণ পদেক্ষেপ।

এরই ধারাবাহিকতায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ক্যাম্পিং এর উদ্দেশ্য হচ্ছে তাদেরকে পরিবেশ সংরক্ষণে উদ্ভুদ্ধ করণ ও সুবুজ স্বেচ্ছাসেবক তৈরীর ওপর জোর দেয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ