শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সালথা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আটক

Reporter Name

 

মোঃ আফজাল শেখ,ক্রাইম  রিপোর্টার ফরিদপুর :

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান ফকির মিয়া (৬০) কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ফরিদপুর শহর থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ফরিদপুর শহরের একটি এলাকা থেকে মো. ফারুকুজ্জামান ফকির মিয়াকে আটক করা হয়েছে। রাতেই তাকে সালথা থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে পূর্ব থেকে একাধিক মামলা রয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ফারুকুজ্জামান ফকির মিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকাণ্ড ও স্থানীয় পর্যায়ে সংঘটিত কয়েকটি ঘটনায় মামলা দায়ের হয়। এসব মামলার প্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ফারুকুজ্জামান ফকির মিয়া দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। তার আটকের খবরে ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও স্থানীয় প্রশাসনিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ