বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সালথায় মাদক সেবনের দায়ে চার যুবককে কারাদণ্ড সহ অর্থদণ্ড প্রদান করেন সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ দবির উদ্দিন আহমেদ 

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:

সালথায় মাদক সেবনের দায়ে চার যুবককে কারাদণ্ড সহ অর্থদণ্ড প্রদান করেন সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ দবির উদ্দিন আহমেদ

 

 

 

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:

 

ফরিদপুরের সালতা উপজেলায় মাদক সেবনের দায় চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন এ দন্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সাইফুল ইসলাম (৪০), কামাল সরদার (৪০), মোঃ বাবলু মাতুব্বর (৩৫), ও হোসেন ফকির (৩৭)।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সকালে উপজেলার গট্টি ইউনিয়নের কাওলিকান্দা এলাকায় মাদকদ্রব্য সেবনের সময় তাদেরকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে এবং পরে বিরহমান আদালতের সোপর্দ করে।

আদালতে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি সাইফুল ইসলাম ও কামাল সরদার কে ২০০ টাকা করে এবং বাবলু মাতবর ও হোসেন ফকিরকে ১০০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, মাদক বিরোধী অভিযানের কোন ছাড় দেওয়া হবে না। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

৫ মে ২০২৬.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ