বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাভারে হেমায়েতপুর জামালুল উলুম জমিলা খাতুন মাদরাসা ও এতিমখানার ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

 

মোঃ রুবেল হোসেন সাভার ঢাকা:

সাভারের হেমায়েতপুর পূর্বহাটি ঈদগাঁ ময়দানে শুক্রবার (৫ ডিসেম্বর) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জামালুল উলুম জমিলা খাতুন মাদরাসা ও এতিমখানার ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আলোকিত ইসলামি মূল্যবোধ তুলে ধরতে আয়োজিত এ মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি, সাবেক সফল মন্ত্রী এবং ঢাকা-২ আসন থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান। তিনি মাহফিলের গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজে নৈতিকতা ও শান্তি প্রতিষ্ঠায় এ ধরনের ধর্মীয় অনুষ্ঠানের ভূমিকা অপরিসীম।
ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার। তিনি এলাকায় শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ এবং মানবসেবা কার্যক্রমে মাদরাসা ও এতিমখানার ধারাবাহিক অবদানের কথা উল্লেখ করেন।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, আলেম-ওলামা, মাদরাসা শিক্ষক, ছাত্র এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাহফিলে বিশিষ্ট ওলামায়ে কেরাম ইসলামের বিভিন্ন দিক নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন এবং দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ