শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাভারে পার্কিং করা হানিফ পরিবহনের বাসে রহস্যজনক আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

রুবেল হোসেন সাভার :

সাভারে পার্কিং করা হানিফ পরিবহনের বাসে রহস্যজনক আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

রুবেল হোসেন সাভার :

সাভারে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় কফিল পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আরিচাগামী লেনে একটি হানিফ পরিবহনের বাস পার্কিং করা ছিল। সন্ধ্যার দিকে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে পথচারীরা চিৎকার শুরু করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর রাত ৭টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বাসটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ