শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে নারী ও শিশুর পোড়াদেহ উদ্ধার, এলাকায় চরম আতঙ্ক

Reporter Name

 

মোঃরুবেল হোসেন স্টাফ রিপোর্টার :

সাভারের একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে আগুনে পোড়া দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে তাদের হত্যা করেছে। নিহতদের মধ্যে একজন নারী ও অপরজন শিশু বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানার কয়েক গজ দূরে অবস্থিত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয়রা দুপুরের দিকে কমিউনিটি সেন্টারের ভেতরে আগুনে পোড়া মরদেহ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, পরিত্যক্ত কমিউনিটি সেন্টারটি দীর্ঘদিন ধরে অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। গত তিন মাসে একই স্থানে আরও তিনজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ধারাবাহিক এসব ঘটনার কারণে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, দিনের বেলায় এমন নৃশংস ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলি বলেন, “নিহতদের নাম ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।”
পুলিশ জানায়, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।
এদিকে, স্থানীয়রা পরিত্যক্ত কমিউনিটি সেন্টারটি দ্রুত সিলগালা করা এবং এলাকায় নিয়মিত পুলিশ টহল জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ