বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাভারে ‘জয়া ফ্যাশন হাউজ’-এর জমকালো উদ্বোধন

Reporter Name

রুবেল হোসেন, স্টাফ রিপোর্টার :

সাভারের ফ্যাশনপ্রেমীদের জন্য নতুন ঠিকানা হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘জয়া ফ্যাশন হাউজ’। শনিবার দুপুরে উৎসবমুখর পরিবেশে শোরুমটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সাভার বাজার রোড ব্যবসায়িক কল্যাণ সমিতির সভাপতি, সাভার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি এবং সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি। উদ্বোধন শেষে তিনি শোরুমটি পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।
এ সময় তিনি বলেন, “সাভারের ব্যবসায়িক পরিধি দিন দিন সম্প্রসারিত হচ্ছে। ‘জয়া ফ্যাশন হাউজ’-এর মতো নতুন উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।” তিনি আশা প্রকাশ করেন, আধুনিক ডিজাইন ও মানসম্মত পোশাকের সমন্বয়ে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হবে।
প্রতিষ্ঠানটির মালিক তুষার ঘোষ জানান, নারী, পুরুষ ও শিশুদের জন্য দেশীয় ও আধুনিক ডিজাইনের নানা ধরনের পোশাক, থ্রি-পিস, শাড়ি, পাঞ্জাবি, টি-শার্টসহ বিভিন্ন ফ্যাশন সামগ্রী পাওয়া যাবে এ শোরুমে। মান ও রুচির সমন্বয়ে সুলভ মূল্যে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হলে ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
স্থানীয়দের প্রত্যাশা, ‘জয়া ফ্যাশন হাউজ’ সাভারের ক্রমবর্ধমান ফ্যাশন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ