রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাভারের হেমায়েতপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

 

মোঃ রুবেল হোসেন, স্টাফ রিপোর্টার :

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরে অ্যাডভোকেট মেহেদী হাসানের নিজ বাসভবনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সাবেক সংসদসদস্য আমান উল্লাহ আমান।
তেঁতুলঝোড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মিলাদ পরিচালনা করা হয়। এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের শান্তি ও মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক হাজী মহিউদ্দিন, আন্তঃজেলা ট্রাকচালক মিনিবাস ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান, সাংবাদিক শরিফুল ইসলাম, ঢাকা জেলা যুবদল নেতা রকিব হাসানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, তাঁর নেতৃত্ব ও ত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ