বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাভারের আশুলিয়ায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, কয়েক’শ অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reporter Name

 

রুবেল হোসেন, স্টাফ রিপোর্টার :

ঢাকার সাভারের আশুলিয়ায় যাত্রীদের চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতে মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নবীনগর ও পল্লী বিদ্যুৎ এলাকার সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা কয়েক’শ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোকজন উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নবীনগর ও পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কের পাশে এবং ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট ও বিভিন্ন অস্থায়ী স্থাপনা গড়ে ওঠে। ফলে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং প্রতিদিনই যাত্রীদের দুর্ভোগ বাড়ছিল।
অভিযান চলাকালে প্রশাসনের ভ্রাম্যমাণ দল সড়ক ও ফুটপাত দখল করে থাকা দোকানপাট, টিনশেড স্থাপনা ও বিভিন্ন অবৈধ অবকাঠামো অপসারণ করে। এতে মহাসড়কের অনেকাংশ দখলমুক্ত হয় এবং পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, জনস্বার্থে মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কেউ যাতে পুনরায় সড়ক বা ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলতে না পারে সেজন্য প্রশাসনের নজরদারি জোরদার করা হবে।
এদিকে উচ্ছেদ অভিযানের ফলে এলাকাবাসী ও যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা। তারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ