মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাতকানিয়া টাইম ক্যফ এলাকায় র‍্যাবের অভিযানে রোহিঙ্গা মাদক কারবারি আটক।

সাতকানিয়া উপজেলা প্রতিনিধি।

সাতকানিয়া উপজেলা প্রতিনিধি।

 

শিরোনাম:-সাতকানিয়া টাইম ক্যফ এলাকায় র‍্যাবের অভিযানে রোহিঙ্গা মাদক কারবারি আটক।

 

বিস্তারিত:- দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা টাইম-ক্যাফ নামক এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ চারজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

 

আজ রোববার (৩ মে) রাত আনুমানিক ৮টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি যাত্রী-বাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

 

র‍্যাব-১৫ (সিপিসি-৩, বান্দরবান ক্যাম্প) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি বড় মাদকের চালান বাস যোগে চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে।

 

এ তথ্যের ভিত্তিতে টাইম ক্যাফ এলাকায় অবস্থান নিয়ে র‍্যাব সদস্যরা বাসটি থামিয়ে যাত্রীদের মধ্যে সন্দেহভাজন চার জনকে শনাক্ত করেন।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেটের ভেতরে ইয়াবা বহনের কথা স্বীকার করে।

 

পরবর্তীতে তাদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। এক্স-রে ও নিবিড় পর্যবেক্ষণের পর তাদের পেট থেকে পায়ুপথে নির্গত ইয়াবার পুটলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ১৯ হাজার ৫০০ পিস।

 

র‍্যাব জানায়, আটকরা বিশেষ কৌশলে ইয়াবা ছোট ছোট পলিথিনে প্যাকেট করে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় মুখ দিয়ে গিলে পেটে জমা রাখত। পরে নির্দিষ্ট স্থানে পৌঁছে তা মলত্যাগের মাধ্যমে বের করে সরবরাহ করত।

 

আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা যাত্রীবাহী বাস ব্যবহার করত।

 

র‍্যাব-১৫ (সিপিসি-৩, বান্দরবান ক্যাম্প)-এর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মেহেদী আলম জানান, আটক’রা দীর্ঘদিন ধরে এই পদ্ধতিতে মাদক পাচারের সঙ্গে জড়িত এবং নিয়মিতভাবে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল।

 

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ