শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাতকানিয়া-লোহাগড়ায় ভোটের মাঠে উত্তাপ: ধানের শীষ না দাঁড়িপাল্লা

Reporter Name

সাতকানিয়া,উপজেলা প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগড়া দুই থানা দুই উপজেলা ও ২৩টি ইউনিয়ন মিলে একটি আসন যার মধ্যে রয়েছে পৌরসভা সহ।

যার ভোটার সংখ্যা সর্বমোট:-৪,৫৮,৪১১ জন,পুরুষ ভোটার:-২,৪৪,৭০৯ জন।
নারী ভোটার:-২,১৩,৭০২ জন।
তরুণ প্রজন্মের ভোটার সংখ্যা রয়েছে প্রচুর।

আমাদের প্রতিনিধি বিভিন্ন এলাকায় বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলে দেখার পর এই প্রতিবেদন।

সাধারণ যারা ভোটার তাদের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন মত অধিকাংশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমর্থক,তবে জামাতের সমর্থক ও কম নয় কিন্তু নারী ভোটারদের মধ্যে বি এন পির সমর্থক বেশি লক্ষ্য করা গেছে তাদের যুক্তি হলো খালেদা জিয়া একজন নারী সে নারীদের সম্মান করে শেখ হাসিনার মতো হিংসাত্মক নৈরাজ্য সৃষ্টি করেনা,তাদের অনেকের কাছে আবার জামাতকে পছন্দ আল্লামা সাঈদীর উপর অমানুষিক নির্যাতন ও মৃত্যুর জন্য।
অতি সামান্য কিছু আওয়ামী লীগের নারী সমর্থক রয়েছে কারণ হিসাবে তাদের যুক্তি হলো আওয়ামী লীগের আমলে তারা বিভিন্ন ভাতা পেতো,চুরি ডাকাতি ছিনতাই এখনের তুলনায় কম ছিল।

তবে তরুণদের বড় একটি অংশ তারেক রহমানের ভক্ত কারণ তারা বিশ্বাস করে সাতকানিয়া লোহাগড়ায় যদি বি এন পির নেতা কর্মিরা ঐক্য ভিত্তিক দলের জন্য দেশের জন্য নির্বাচন করে দলীয় কোন্দল ভুলে গিয়ে তাহলে এবারের সাতকানিয়া লোহাগড়া আসনে বি এন পির বিজয় নিশ্চিত।
তাদের ভাষ্যমতে সাতকানিয়া লোহাগড়ায় জামাত ইসলামের অতীতে শক্ত অবস্থান থাকলেও বর্তমান জামাত ইসলাম নিয়ে মানুষের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে কারণ এখন যাদেরকে জননেতা শাহজাহান চৌধুরীর সাথে সব সময় দেখা যাচ্ছে বিগত সরকারের আমলে তারা বিভিন্ন ভাবে আওয়ামী লীগের হয়ে কাজ করেছে বিশেষ করে ২৪ সালের নির্বাচনে মোতালেব সি আই পির পক্ষে,তাই বর্তমানে জামাতের চেয়ে বি এন পির সমর্থক বৃদ্ধি পেয়েছে সাতকানিয়া লোহাগড়ায়।
তবে এখানে যে বিষয়টি বি এন পির সমর্থক দের মধ্যে উঠে এসেছে সাতকানিয়া থেকে নয় এবারের বি এন পির সংসদ সদস্য নির্বাচন করা উচিৎ লোহাগড়া থেকে কারণ সাতকানিয়ার প্রার্থীদের বিরুদ্ধে সাধারণ মানুষের অনেক অভিযোগ রয়েছে। তারা চাই সাতকানিয়া লোহাগড়ার সুষ্ঠু পরিবেশ।

আমাদের প্রতিনিধিরা জামাত ইসলামের তরুণ প্রজন্মের ভোটার দের সাথেও অনেক আলোচনা করে তাদের ভাষ্য মতে সাতকানিয়া লোহাগড়ায় জামাত ছাড়া কিছুই নাই তাদেরকে হারাতে পারবেনা বি এন পি সহ সবাই মিলেও তাদের কামনা জননেতা শাহজাহান চৌধুরী এম পি হয়ে খমতায় আসলে সাতকানিয়া লোহাগড়া থেকে বিলুপ্ত হবে মাদক, জুয়া,অবৈধ মাটি ও বালি কাটা,চাঁদা বন্ধ হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তাই তরুণ প্রজন্মের ভোটারের কাছে দাঁড়িপাল্লা। পছন্দের প্রতীক।

তবে সাধারণ মানুষের ভিন্নমতের মধ্যে ৫ আগষ্টের পরবর্তী সময়ে সাতকানিয়া লোহাগড়ায় বি এন পি ও জামাতের লোক সমানতালে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে গেছে যা পতিত খুনি হাছিনা সরকারের নেতাকর্মীরা করতো।

৫ আগষ্টের পর অপরাধ বন্ধ হয়নি বরং আরো বৃদ্ধি পেয়েছে বলে তাদের মতামত। এই মন্তব্যে একে অপরের উপর দোষারোপ করলেও অনিয়ম অপরাধ বৃদ্ধি পেয়েছে এটাতে ঐক্যমত পোষণ করেন সকলেই।

পরিশেষে বোঝা যাচ্ছে আগামী নির্বাচনে চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগড়া আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে।
অবাক হওয়ার বিষয় হলো সদ্য নতুন দল এন সি পি কিংবা অন্য কোনো দলের পক্ষে বিপক্ষে সাধারণ মানুষের কিংবা তরুণ প্রজন্মের মধ্যে তেমন কোনো আগ্রহের সৃষ্টি হয়নি নির্বাচনকে ঘিরে।

সাতকানিয়া লোহাগড়ার সাধারণ মানুষের মতামতে তারা এমন একজন নেতা চাই যিনি সাতকানিয়া লোহাগড়ার অপরাধ দমন করে নিরাপদ সুন্দর একটি পরিবেশ দিতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ