রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাতকানিয়া কেরানি হাটে অবৈধভাবে দখলকৃত রাস্তা মুক্ত করতে ইউ এন ওর পুনরায় অভিযান

Reporter Name

সাতকানিয়া,উপজেলা প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকার যানজট নিরসন,অবৈধ ভাবে রাস্তা দখল, খাবারের হোটেল,বেকারি ও হাসপাতালে অভিযান পরিচালনা করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

এই সময় কেরানীহাট এলাকার যানজট নিরসনে ফুটপাত ও মহাসড়ক দখল করে গড়ে ওঠা হকারদের সরিয়ে দিয়ে ভবিষ্যৎ ‘এ পুনরায় সরকারি রাস্তার জায়গায় দোকান বসালে জরিমানা ও শাস্তি প্রদান করার ব্যাপারে কঠিন হুশিয়ারি দেওয়া হয়।

অভিযানের অংশ হিসেবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা,ডাস্টবিনের পাশে রান্না স্থাপন করা,খাবারের মূল্য তালিকা ও লাইসেন্স না থাকার দায়ে আল মদিনা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য প্রস্তুত করণ,উৎপাদিত পণ্যে উৎপাদন ও মেয়াদোর্ত্তীণের তারিখ না থাকায় আল মদিনা বেকারীকে ১৫ হাজার টাকা জরিমান করা হয়।

প্রয়োজনীয় ডকুমেন্টস আপডেট না থাকায় হেলথ কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ’কে ৫ হাজার টাকা জরিমানা ও দুই মাসের মধ্যে কাগজপত্র নবায়ন করার বিষয়ে অঙ্গীকারনামা নেওয়া হয়।

এছাড়া হালাল বেকারি নামক প্রতিষ্ঠান কে আগামী এক মাসের মধ্যে লাইসেন্স নবায়ন করার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনার দায়িত্বে সরাসরি উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খোন্দকার মাহমুদুল হাসান।

জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়ায় এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ