সাতকানিয়া উপজেলা প্রতিনিধি।
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নে এক মর্মান্তিক ঘটনার জন্ম নিয়েছে সাতকানিয়ার ইতিহাসে এ-ই প্রথম।
স্বামী ও শাশুড়ীর বিরুদ্ধে বিষ প্রয়োগের অভিযোগ তুলে ক্যামেরার সামনেই মৃত্যুবরণ করেছেন ফাতেমা বেগম।
নিহত পুত্র বধু ফাতেমার বাপের বাড়ি লোহাগাড়া উপজেলার পদুয়ায় এবং শ্বশুরবাড়ি সাতকানিয়া সদর ইউনিয়নে।
মৃত্যুর আগে তিনি গণমাধ্যমের ক্যামেরার সামনে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে তাকে জোরপূর্বক বিষ প্রয়োগের অভিযোগ করেন।
বক্তব্য দেওয়ার কিছু সময়ের মধ্যেই তিনি কথা বলতে বলতে মৃত্যু বরন করেন চট্টগ্রামের একটি ক্লিনিকে।
নিহতের স্বজন এলাকা বাসী উক্ত হত্যাকান্ডে অভিযুক্ত স্বামী ও শাশুড়ী’কে অতি দ্রুত গ্রেফতার করে উপযুক্ত ন্যায় বিচারের জন্য প্রশাসন ও রাষ্ট্রের আইনের প্রতি আবেদন জানান।