বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাতকানিয়ায় সেনা অভিযানে অস্ত্র ও ইয়াবা সহ পিচ্চি কামাল গ্রেফতার।

Reporter Name

সাতকানিয়া উপজেলা প্রতিনিধি :

বিস্তারিত:- দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে তিন হাজার ইয়াবা ও দেশীয় অস্ত্র সহ আটক পিচ্চি কামাল। বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া থেকে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও মাদকসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মাদক কারবারি মোহাম্মদ কামাল প্রকাশ “পিচ্চি কামাল (৩৫) লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন ইফানার নেতৃত্বে ক্যাপ্টেন সাব্বির আহম্মেদ সানি,লেফটেন্যান্ট সাদ ও লেফটেন্যান্ট মিথুন সহ ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি টহল দল মাদক কারবারি পিচ্চি কামালের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এই সময় বসতঘর তল্লাশি চালিয়ে তিন হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তল্লাশির পরিধি বৃদ্ধি করা হলে মোঃ রাকিবের বসতঘর থেকে দেশীয় তৈরি একটি দুই-নলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

কিন্তু অভিযুক্ত রাকিব ওই সময় বসতঘরে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এবং রাকিবের বাড়ি ঢেমশা ইউনিয়নে বলে জানা গেছে।

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, উদ্ধার কৃত মালামাল ও গ্রেপ্তার কামাল’কে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পলাতক আসামি রাকিবকে গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে এবং সকল ধরনের অপরাধীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ