মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিষ্টির কারখানায় জরিমানা ও জুয়ার আসর জব্দ

Reporter Name

সাতকানিয়া,উপজেলা প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় রাত ৮.৩০ ঘটিকা থেকে রাত ০৯.৩০ ঘটিকা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এনএসআই এর তথ্যের ভিত্তিতে কেরানীহাট কাঁচাবাজারে একটি মিষ্টি কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

এই সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি,পোড়া তৈল ব্যবহার, লেভেলবিহীন বাসি মিষ্টি সংরক্ষণ বিক্রয় বিপনন, মিষ্টি তৈরিতে কাপড়ের রং ব্যবহার,মিষ্টি তৈরিতে পঁচাবাসি চিনির সিরা ব্যবহার, তৈরিকৃত মিষ্টিতে পোকামাকড় পাওয়ায় মিষ্টি কারখানার মালিকের প্রতিনিধি আবুল কাসেম(৫০)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় ১,০০,০০০/-(এক লক্ষ)টাকা জরিমানা ও আদায় করা হয়।এই সময় পোড়া তৈল,নষ্ট বাসী সিরা ফেলে দেওয়া হয়।

এবং সাতকানিয়া উপজেলায় সন্ধ্যা ০৭ ঘটিকা থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত উপজেলার মিঠাদীঘীর পাড় সংলগ্ন জনৈক নুরুল আমিনের দোকানের পাশে জুয়ার আসর গুড়িয়ে দেওয়া হয়।

অভিযোগ ছিলো দীর্ঘদিন ধরে নুরুল আমিনের দোকানের পাশের কটেজে মদ জুয়ার আসর বসতো।

বিঃদ্রঃ-জনস্বার্থে প্রশাসনের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ