শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাতকানিয়ায় ইউএনও’র কিশোর গ্যাং দমন অভিযান

Reporter Name

সাতকানিয়া,উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইভটিজিং ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব খোন্দকার মাহমুদুল হাসান।

সম্প্রতি পরিচালিত অভিযানে নাম্বারপ্লেট ও বৈধ কাগজপত্রবিহীন এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালনার দায়ে ৩ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান জানান, “সাতকানিয়ায় মাদক, ইভটিজার ও কিশোর গ্যাং শব্দগুলো যেন ভবিষ্যতে শোনা না যায়, সেজন্য গোড়া থেকেই এসব উৎখাত করা হবে।”

তিনি আরও বলেন, যুব সমাজকে রক্ষা করতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের মাঝে প্রশাসনের এমন তৎপরতা প্রশংসিত হয়েছে এবং সাধারণ মানুষ আরও কঠোর ব্যবস্থা কামনা করছে সমাজের এইসব অবক্ষয়ের বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ