মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাংবাদিকদের মিলনমেলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন

Reporter Name

মোঃ ফয়সাল হোসেন, বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী:

উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে শিরোইল বাস টার্মিনাল এলাকায় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রাটি রেলগেট এলাকা প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় কেক কাটা এবং দুপুর ১টায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব কেবল সাংবাদিকদের সংগঠন নয়, এটি উত্তরাঞ্চলের সাংবাদিকদের ঐক্যের প্রতীক। প্রতিষ্ঠার পর থেকে এ ক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা, মর্যাদা প্রতিষ্ঠা ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বক্তারা আরও উল্লেখ করেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ইতোমধ্যেই সাংবাদিকদের জন্য একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ক্লাব গণমানুষের কথা তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে।

এসময় বক্তারা সাংবাদিকদের প্রতি পেশাগত সততা, নৈতিকতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং প্রেসক্লাবকে গণমানুষের প্রকৃত কণ্ঠস্বর হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি রাজশাহীর নবীন ও প্রবীণ সাংবাদিকরা অংশ নেন। আয়োজকরা জানিয়েছেন, সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ