মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সরকারি কম্পিউটারে গাড়িচালকের প্রবেশাধিকার ছাতকে তথ্য নিরাপত্তা নিয়ে সমালোচনা ঝড়।

দিলোয়ার হোসেন, ছাতক প্রতিনিধি :

সরকারি কম্পিউটারে গাড়িচালকের প্রবেশাধিকার ছাতকে তথ্য নিরাপত্তা নিয়ে সমালোচনা ঝড়।

দিলোয়ার হোসেন, ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রশাসনিক শৃঙ্খলা ও তথ্য নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে, সরকারি গুরুত্বপূর্ণ কম্পিউটার ও অফিসের নথিপত্র সংশ্লিষ্ট কাজে দায়িত্ববহির্ভূত এক ব্যক্তি নিয়মিত বসে কাজ করছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে।

জানা যায়, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করতেন মো. ইজাজুল হক। বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য থাকায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর গাড়িচালক হিসেবে কর্মরত আছেন। অভিয়োগ উঠেছে, ওই গাড়ি চালক
তার দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত অফিসে যাতায়াতের সুযোগে তিনি সংশ্লিষ্ট কার্যালয়ের সরকারি কম্পিউটারে বসে বিভিন্ন কাজ করেন। সম্প্রতি এমন একটি ভিডিও স্থানীয় গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে। যেখানে তাকে ভূমি অফিসের একটি কম্পিউটারে বসে দীর্ঘক্ষণ কাজ করতে দেখা গেছে। টেবিলের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র।
এ ঘটনায় সচেতন মহলের মাঝে নানা প্রশ্ন উঠেছে। একজন গাড়িচালক হয়ে সে সরকারি প্রশাসনিক কম্পিউটার কেমন করে ব্যবহার করছে। তার কাছে কি ওই সরকারী অফিসের কম্পিউটার কিংবা দলীলপত্র নিরাপদ? সাধারণত ভূমি অফিসের কম্পিউটারগুলোতে খতিয়ান, নামজারি, ভূমি রেকর্ড ও অনলাইন মিউটেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা অনুমোদিত কর্মচারী ছাড়া অন্য কারও এ ধরনের ডিভাইসে প্রবেশাধিকার প্রশাসনিক বিধিবিধান ও তথ্য নিরাপত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতারা জানান, ভূমি অফিসে সাধারণ মানুষকে একটি কক্ষে প্রবেশ করতেও নানা নিয়ম মেনে চলতে হয়। সেখানে একজন গাড়ি চালক যদি নির্বিঘ্নে সরকারি কম্পিউটারে বসে কাজ করেন, তাহলে বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন। কম্পিউটারে কি কাজ করছিলেন এমন প্রশ্নের জবাবে অভিযুক্ত গাড়ি চালক মো. ইজাজুল হক এটা কোন কাজ না বলে ফোন কেটে দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজাহিদুল ইসলাম বলেন, সে কম্পিউটারে কী কাজ করছে তা আগে দেখতে হবে। ওই কম্পিউটারে তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। ব্যক্তিগতভাবে কিছু টিপাটিপি করে থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ