মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সমুদ্র পর্যটকদের জন্য জরুরি সতর্কবার্তা পর্যটন মন্ত্রণালয়ের

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

নিরাপদে সমুদ্রে নামার ক্ষেত্রে জরুরি সতর্কবার্তা দিয়ে তা মেনে চলার কথা বলেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।রবিবার (২৪ আগস্ট) মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বলা হয়, সমুদ্র সৈকতে লাল পতাকা চিহ্নিত জায়গা বিপজ্জনক। এসব স্থানে পানিতে নামা যাবে না।

এতে বলা হয়, নিরাপদ সমুদ্রসীমার মধ্যে অবস্থান করা এবং লাইফগার্ড সার্ভিস বিদ্যমান রয়েছে এমন স্থান ছাড়া অন্য কোথাও পানিতে নামা যাবে না। কেননা সাধারণত এই সীমানার বাইরে পানিতে ডুবে গেলে কোনো সহায়তা পাওয়া যায় না।

পর্যটকদের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসনের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ, বিচকর্মী ও লাইফ গার্ড সব সময় কাজ করছে তুলে ধরে সতর্কবার্তায় বলা হয়, পানিতে নামার আগে অবশ্যই জোয়ার-ভাটার সময় এবং সাগরের বিপদ সংকেত সম্পর্কে জেনে নিতে হবে। প্রতিকূল আবহাওয়ায় পানিতে নামা থেকে বিরত থাকতে এবং ভাটার টান চলাকালীন বেপরোয়াভাবে সাগরে না নামতে বলা হয়েছে নির্দেশনায়।

এছাড়া সাঁতার জানা না থাকলে সমুদ্রে নামা এড়িয়ে চলতে হবে। সব হোটেল, মোটেল, গেস্ট হাউজ ও রিসোর্টগুলোকে আবশ্যিকভাবে পর্যটককে লাইফ জ্যাকেট সরবরাহ বা ব্যবহার করার সুযোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

লাইফগার্ড হিসেবে টিউব পরিহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। লাইফ জ্যাকেট পরিধান এবং শিশুদের সব সময় নিজের তত্ত্বাবধানে রাখতেও জরুরি সতর্কবার্তায় বলা হয়েছে।

সৈকত এলাকায় অপ্রাপ্তবয়স্ক বাচ্চা কিংবা শিশু নিয়ে আসলে অবশ্যই শিশুর ছবি মোবাইলে সংরক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তাছাড়া পানির তীব্র স্রোত, ঘূর্ণি স্রোত, উল্টো স্রোত ও নিম্নমুখী প্রবাহ বিপজ্জনক। সমুদ্রতটে বালি সরে গিয়ে ছোট-বড়ো কিছু গর্ত তৈরি হতে পারে, যা বিপজ্জনক; এই ধরনের প্রতিকূল আবহাওয়ায় পানিতে নামা থেকে বিরত থাকতে হবে।

অপ্রশিক্ষিত ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। কারণ, এতে উদ্ধারকারীর জীবনও বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ