রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সদরপুরে সাব রেজিস্টার অফিসের পাশ থেকে অজ্ঞাত যুবতীর উলঙ্গ মরদেহ উদ্ধার

Reporter Name

সেক মোহাম্মদ আফজাল,
ক্রাইম রিপোর্টার

ফরিদপুরের সদরপুর উপজেলার সাব রেজিস্টার অফিসের পাশে রাস্তার ঢালে উলঙ্গ অবস্থায় পরে ছিল আনুমানিক ২৫ বছরের অজ্ঞাত যুবতীর মরদেহ।

শুক্রবার১৯ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলার সাব রেজিস্টার অফিসের পাশে রাস্তার ঢাল থেকে মরদেহ উদ্ধার করে সদরপুর থানা পুলিশ। মৃত দেহের দুই হাত বাধা এবং মুখের ডান পাশে ক্ষত ছিল বলে জানিয়েছে উদ্ধারকারী পুলিশ।

উপস্থিত স্থানীয় দোকানদাররা জানান, শুক্রবার সকাল ১০ টার দিকে স্থানীয় এক নারী রাস্তার পাশে কচুর লতি তুলতে গেলে হাত বাধা উলঙ্গ অবস্থায় মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে সদরপুর থানা পুলিশ।
স্থানীয় দোকানদার ফারুক বিশ্বাস বলেন, গত দুইদিন আগে গভীর রাত পর্যন্ত মানসিক ভারসাম্যহীন এক মেয়ে এদিক দিয়ে ঘোরাফেরা করতো এবং অসংলগ্ন কথা বার্তা বলতেছিল, ধারনা করা হচ্ছে লাশটি তার হতে পারে।

সদরপুর থানার সাব ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, অজ্ঞাত নারীর লাশের বয়স আনুমানিক ২০/২৫ বছর হবে। তার মুখের ডান পাসে ক্ষত চিহৃ রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দীপু।

ঘটনাস্থল থেকে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আল মামুন শাহ্‌ বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এবং আইনী ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ