বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সিনেমাআরেনা’র সূচনা সভা বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

Reporter Name

 

মোঃ শামীম রেজা স্টাফ রিপোর্টার :

ফরিদপুর-৩ সদর আসন থেকে পাঁচ বার নির্বাচিত সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যু বার্ষিকী ৯ ডিসেম্বর মঙ্গলবার। এ উপলক্ষে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদ, ফরিদপুরের উদ্যোগে আগামী ১৩ ডিসেম্বর শনিবার দুপুর ২.৩০ মিনিটে সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী,চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যু বাষির্কী উপলক্ষে আজ বাদ ফজর ফরিদপুর মুসলিম মিশন এতিমখান পবিত্র কোরআন খতম,কলেমা শরীফের খতম, মিলাদ ও দোয়া অনুষ্টিত হবে। এ ছাড়া পরিবারের উদ্যোগে কমলাপুর ময়েজ মঞ্জিলে দিনব্যাপী পবিত্র পবিত্র কোরআন শরীফের খতম,দোয়া মাহফিলের আয়োজন করা হবে।।
বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী চৌধুরী কামাল ইবনে ইউসুফ একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। ১৯৪০ সালের ৩ মে তিনি ফরিদপুর জেলার সম্ভ্রান্ত এক মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতামহ ছিলেন এতদাঞ্চলের জমিদার চৌধুরী ময়েজউদ্দীন বিশ্বাস। তাঁর পিতা ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলে উপমহাদেশে প্রখ্যাত রাজনীতিবিদ ওসমাজ সংস্খারক ছিলেন। তাঁর চাচা চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দীন (লাল মিয়া) প্রেসিডেন্ট আইয়ুব খান সরকারের মন্ত্রিসভাযর সদস্য ছিলেন এবং অন্য চাচা এনায়েত হোসেন চৌধুরী পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন।
১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত হলে চৌধুরী কামাল ইবনে ইউসুফ যোগ দেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন।
১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে তিনি সংসদে নির্বাচিত হন। ১৯৮১ সালে তিনি বিচারপতি আব্দুস সাত্তার সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ১৯৯১ সালে তিনি আবার নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হন। ১৯৯৬ সাধারণ নির্বাচনে তিনি জয়ী হলেও তার দল বিএনপি আওয়ামী লীগের কাছে হেরে ক্ষমতায় হারায়। তিনি ২০০১ সালের নির্বাচনেও জয়ী হয়ে তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী হন।
২০২০ সালের ৯ ডিসেম্বর বর্ষিয়ান রাজনীতিবিদ চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ