বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সংসদে বিরোধী দলের ওয়াকআউট

অনলাইন ডেক্স

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আলোচনা হলেও তা নিষ্পত্তি না হওয়ায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।

বুধবার (১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি উত্থাপিত হয়। এ সময় বিরোধী দলের পক্ষ থেকে দ্রুত পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানানো হয়।তবে দীর্ঘ আলোচনার পরও এ বিষয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত বা সময়সূচি নির্ধারণ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে একযোগে ওয়াকআউট করেন বিরোধীদলীয় সদস্যরা।

 

ওয়াকআউটের আগে বক্তব্যে বিরোধীদলীয় নেতারা বলেন, সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান না থাকা দুঃখজনক। তারা দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এদিকে সরকারপক্ষের সদস্যরা বলেন, ‘বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।শিগগিরই একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ