শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে গণভোট হয়নি : নাহিদ

অনলাইন ডেক্স

জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে জুলাই সনদ ও গণভোটের কোনো প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এই সংসদটা কিভাবে গঠিত হয়েছে, আমরা সেটি ভুলে যাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে যে এই ধরনের কিছুই যেন হয়নি।রবিবার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম দাবি করেন, সংসদের নিয়মিত ও দৈনন্দিন অন্য সব কার্যক্রমের আগে জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর আলোচনা হওয়া উচিত।

তিনি উল্লেখ করেন, বিষয়টি যেকোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত এবং এর একটি সুরাহা হওয়া প্রয়োজন। এর পরই সংসদের নিয়মিত দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা সংগত বলে তিনি মনে করেন।বক্তব্যের শেষ পর্যায়ে নাহিদ ইসলাম বলেন, বিধি মোতাবেক বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ইতিমধ্যে একটি নোটিশ দেওয়া হয়েছে। তিনি স্পিকার ও হাউসের প্রতি আবেদন জানিয়ে বলেন, ‘আমরা প্রথমে এই বিধিতে নোটিশ দিয়েছি। জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশে আগে আলোচনা হোক–এটি আপনার প্রতি আমাদের অনুরোধ রইল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ