রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সংগঠনবিরোধী কর্মকাণ্ডে ছাত্রদলের তিন নেতাকে শোকজ

Reporter Name

 

মোঃ শামিম রেজা , স্টাফ রিপোর্টার :

সংগঠনবিরোধী ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফরিদপুর জেলা ছাত্রদলের আওতাধীন তিন নেতাকে শোকজ নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফরিদপুর জেলা শাখা।

শোকজপ্রাপ্তরা হলেন- মধুখালী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সেতু, আরেক যুগ্ম-আহ্বায়ক মিকাইল হোসেন এবং মধুখালী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম সারাফৎ শরৎ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগ রয়েছে- এই তিন নেতা ছাত্রদলের কেন্দ্রীয় অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন সময় সংগঠনবিরোধী কার্যক্রম, বিভ্রান্তিকর বক্তব্য ও শৃঙ্খলাবিরোধী আচরণে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ড সংগঠনের আদর্শ, শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক নিয়মাবলীর পরিপন্থী হওয়ায় কেন্দ্রীয় পর্যায়ে বিষয়টি দৃষ্টিগোচর হয়।

এমন প্রেক্ষাপটে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানাতে শোকজ নোটিশ জারি করা হয়েছে। নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে সরাসরি উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বা উপস্থিত না থাকলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বুধবার (২১ জানুয়ারি) রাতে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু শোকজের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি অভ্যন্তরীণ ও গোপনীয় হওয়ায় বিস্তারিত খোলাসা করে বলা যাচ্ছে না। এ বিষয়ে জনসাধারণকে জানাতেও আমরা আগ্রহী নই।

প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) ও সাধারণ সম্পাদক তানভীরুল হাসান (রায়হান)-এর নির্দেশক্রমে শোকজ নোটিশ জারির কথা উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ