বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সিনেমাআরেনা’র সূচনা সভা বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

শ্রীবরদীতে বিদ্যালয়ের তালা ভেঙে বার্ষিক পরীক্ষা নিলেন ইউএনও

Reporter Name

 

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার:

শ্রীবরদীতে বিদ্যালয়ের তালা ভেঙে বার্ষিক পরীক্ষা নিলেন ইউএনও
শ্রীবরদীতে বিদ্যালয়ের তালা ভেঙে বার্ষিক পরীক্ষা নিলেন ইউএনও
শেরপুরের শ্রীবরদীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দাবি আদায়ে শ্রেণিকক্ষের দরজায় তালা ঝুলিয়ে পরীক্ষাবর্জন করেন। বাইরে তখন বার্ষিক পরীক্ষার জন্য অপেক্ষা করছিল শিক্ষার্থীরা। এমন অবস্থায় শ্রীবরদী উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শ্রেণিকক্ষের তালা ভেঙে পরীক্ষার কার্যক্রম চালু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তিনি শ্রেণী কক্ষের তালা খুলে পরীক্ষা শুরু করান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরন নবীসহ আরও অনেকে।

জানা যায়, শেরপুর জেলার ৭৪১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বুধবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন এবং বৃহস্পতিবারও তা অব্যাহত রেখেছেন। দাবির মধ্যে রয়েছে সহকারী শিক্ষক পদকে বিসিএস শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করা, শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন কার্যকর করা, টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের বকেয়া পরিশোধ এবং আগের মতো সহকারী শিক্ষকদের শগ্রিম বেতন সুবিধা পুনর্বহাল।

শিক্ষকদের এমন কর্মবিরতি ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে পরীক্ষাবর্জনে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।অভিভাবক হালিম মিয়া বলেন, যখন-তখন করে শিক্ষকরা পরীক্ষা বন্ধ করবে এটা কোনোভাবেই কাম্য নয়। বার্ষিক পরীক্ষা বন্ধ থাকলে শিশুরা মানসিক চাপে পড়ে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর তাদের উচিত আন্দোলন করলেও পরীক্ষা বন্ধ না করা।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জরুরি নির্দেশনা দিয়ে শিক্ষকদের অবিলম্বে পরীক্ষায় ফিরতে বলেছে। একইসাথে শাটডাউন বা কর্মবিরতি চলমান থাকলে সরকারি চাকরি আইন, আচরণবিধি ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেয়ার সতর্কবার্তাও দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের পরীক্ষা না নিয়ে আন্দোলন করছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ