মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

শ্রীবরদীতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রার্থীদের ইশতেহার ঘোষণা

Reporter Name

 

এসডি সোহেল রানা শেরপুর প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬জানুয়ারি) বিকেলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

শ্রীবরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনীষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইশতেহার ঘোষণায় অংশগ্রহণকারী প্রার্থীরা তাঁদের নিজ নিজ নির্বাচনী অঙ্গীকার ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করেন, বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর প্রার্থী মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা।

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সঞ্চালনা করেছে জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ