রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

শেরপুর সদর সার্কেল অফিসপুলিশ ফাঁড়ি ও ট্রাফিক অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার

Reporter Name

 

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

শেরপুর জেলার আইন-শৃঙ্খলার মান উন্নয়ন ও পুলিশি কার্যক্রম বেগবান করার লক্ষ্যে জেলা পুলিশের সদর সার্কেল অফিস, শেরপুর শহর পুলিশ ফাঁড়ি, গৌরীপুর পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক অফিস আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ১০ ঘটিকা থেকে
সম্মানিত পুলিশ সুপার মহোদয় ক্রমান্বয়ে উল্লেখিত ইউনিটগুলোর কম্পাউন্ড, ব্যারাক, সেরেস্তা, দাপ্তরিক নথিপত্র, কর্মরত সকল অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও জননিরাপত্তায় গৃহীত পদক্ষেপগুলো যাচাই করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ইউনিটগুলোর উপস্থিত অফিসার-ফোর্সের সাথে কুশল বিনিময় করেন এবং কর্মক্ষেত্রে সম্মুখীন হওয়া বিভিন্ন সুবিধা-অসুবিধা কথা শুনেন এবং সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান-সহ সকলকে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)
নাসরিন আক্তার, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, টিআই (এডমিন) মোঃ মমিনুল ইসলাম-সহ সংশ্লিষ্ট ইউনিটে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ