মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

শেরপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

Reporter Name

 

এসডি সোহেল রানা ,স্টাফ রিপোর্টার,

শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবন ও বিক্রির দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পশ্চিম ঝিনাইগাতী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে শাকিল (৩৮)কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, নয়াগাঁও এলাকার খাদেম আলীর ছেলে রাব্বি (২৪)কে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, শাহ আলমের ছেলে জসিম (২৮)কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং শরাফত আলীর ছেলে জহুরুল ইসলাম (৪৫)কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন নয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় চারজনকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে দণ্ড প্রদান করা হয়। এসময় জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় প্রশাসন জানায়, মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার হলে সামাজিক অপরাধ কমে আসবে এবং জনজীবনে শৃঙ্খলা ফিরে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ