বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

Reporter Name

 

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার :

দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা – এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ এবং “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) উল্লেখিত দিবস দুটিকে সামনে রেখে সকালে শেরপুর থানা মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে জেলা শিল্পকলাএকাডেমি’র প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করা হয়।

অতঃপর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।​ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এবং ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম;​ সিভিল সার্জন জনাব ডাঃ মুহাম্মদ শাহীন; ​স্থানীয় সরকারের উপপরিচালক মিজ্ আরিফা সিদ্দিকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ।

অনুষ্ঠানে ​প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং নারী নির্যাতন প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, বেগম রোকেয়ার আদর্শ ও নারীর ক্ষমতায়নে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন।

উক্ত আলোচনা সভা শেষে জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত অদম্য নারীদের মাঝে ৫টি ভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়গণ।

​অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবি মানুষ-সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ