বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

শাহীন জেনারেল হাসপাতালে সিজারে রোগীর পেটে বেন্ডিসের কাঁপড় রেখেই সেলাই –

Reporter Name

 

মোঃ আহসান হাবীব সুমন, নিজেস্ব প্রতিবেদক:

জামালপুর পৌর’শহরে জেলা স্কুল সংলগ্ন অবস্থিত শাহীন জেনারেল হাসপাতালে সিজার অপারেশনের সময় চরম চিকিৎসা অবহেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রোগীর অভিযোগ, সিজারিয়ান অপারেশন শেষে তার পেটে একটি অপারেশনের সরঞ্জাম রেখেই সেলাই করে দেয় কর্মরত চিকিৎসক।

অপারেশনের কয়েকদিন পর রোগীর তীব্র পেটব্যথা, জ্বর ও শারীরিক জটিলতা দেখা দিলে পুনরায় পরীক্ষা করানো হয় প্রাইভেট ভাবে।এ সময় আল্ট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষায় পেটের ভেতরে অপারেশনের একটি সরঞ্জাম থাকার বিষয়টি ধরা পড়ে বলে দাবি করেন রোগী ও তার পরিবার।

ঘটনাটি জানাজানি হলে রোগীর পরিবার ও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তারা অভিযোগ করেন, চিকিৎসকের দায়িত্বহীনতা ও হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই রোগীর জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।

ভুক্তভোগী পরিবার অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণ দাবি করেছেন।

এদিকে চিকিৎসা সংশ্লিষ্ট এমন গুরুতর অভিযোগের পর স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল। তারা বলছেন, দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের অবহেলা আরও বাড়বে বলে মনে করেন সচেতন মহল ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ