বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার ন্যায়বিচার, সাংবাদিক নুরুল কবিরের উপর হামলা,  পোশাক শ্রমিকে পুড়িয়ে মারার প্রতিবাদে  বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী চিরন্তন চিরু সভাপতিত্বে , নির্বাহী সমন্বয়কারী মোঃ মোরশেদুল আলম সঞ্চালনায়।

সমাবেশে বক্তব্য রাখেন, উত্তর জেলার সমন্বয়কারী  নাসির উদ্দিন তালুকদার, নির্বাহী সমন্বয়কারী ইন্জি. জাহিদুল আলম, মহানগর সংগঠক নুরুন নেচ্ছা মুন্নি, মোঃ সোহাগ, সাহাবু উদ্দিন খাঁন, মোঃ মামুন, ছাত্র ফেডারেশনের নেতা আরিফুল হক আরিফ, শওকত ওসমান তৌকির, পালাশ দে ও বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সব দঙ্গলবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা অত্যন্ত রহস্যময় এবং নীরব। তাদের এই রহস্যজনক নীরবতা অত্যন্ত নিন্দনীয় এবং হতাশাব্যাঞ্জক। এটি আমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে, সরকার চায় গণমাধ্যম আতঙ্কে থাকুক এবং কথা না বলুক।

গতকাল রাতে ছায়ানট, প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানের ওপর ভয়াবহ আক্রমণ চালানো হয়েছে। শরিফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনায় সারা দেশের মানুষ শোকাহত ছিল এবং বিচার দাবি করছিল, কিন্তু সেই শোককে ছাপিয়ে একদল দঙ্গলবাজ পরিকল্পিতভাবে এই প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চালিয়েছে। সিসিটিভি ফুটেজে যাদের এই হামলায় দেখা গেছে, তাদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। আমরা কোনো হিংসা-প্রতিহিংসা রাজনীতি চাই না, কিন্তু বাংলাদেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের কঠোর বিচার চাই।

এই ধরনের সহিংসতা এবং অস্থিতিশীলতা আগামী নির্বাচনকে একটি বড় হুমকির মুখে ফেলে দিয়েছে। যারা শেখ হাসিনার কায়দায় আবারও বাংলাদেশকে বিভাজন করার চেষ্টা করছে এবং সহিংসতা উসকে দিচ্ছে, তাদের প্রতিহত করতে হবে। একদল উগ্র দঙ্গলবাজরা বাংলাদেশকে দখল করে নিয়েছিল। সরকারের কোন তৎপরতা আমরা দেখিনি। নূরুল কবীরের মতো মানুষকে কালকে দঙ্গলবাজদের মুখোমুখি হতে হয়েছে। তার মতো মানুষের ওপর হামলা থেকে বোঝা যায়, তারা কোনো নিরীহ ক্ষুব্ধ জনতা না, তারা একটা সংগঠিত অংশ। এই সংগঠিত অংশ কীভাবে সামনের দিনে বাংলাদেশকে আরও অস্থিতিশীল করতে পারে, সে বিষয়ে আমাদেরকে সতর্ক হওয়া দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ