শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশে রূপান্তর হবে ৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের চীনের ইউএসটিসি পরিদর্শন চালু হবে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে থাকবেন বিশেষ নিরাপত্তাকর্মী যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি : দেবপ্রিয় দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

শরীয়তপুর -৩ আসনের জামায়াতের মনোনয়ন পত্র দাখিল

Reporter Name

 

ডামুড্যা সংবাদদাতাঃ আবু আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে
শরীয়তপুর -৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। দুপুর ২ টা য় ভেদরগঞ্জ উপজেলা বিকেল ৪টায় ডামুড্যা উপজেলা ও বিকাল ৫টায় গোসাইরহাট উপজেলা মনোনয়নপত্র দাখিল করেন।
উৎসবমুখর পরিবেশে ডামুড্যা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ সালাউদ্দিন আইয়ুবীর কাছে শরিয়তপুর-৩ আসনের দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেন । মনোনয়নপত্র দাখিল শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। শরীয়তপুর -৩ আসনের সাধারণ মানুষ যে আস্থা ও সমর্থন দেখাচ্ছেন, তা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা প্রত্যাশা করি, সংশ্লিষ্ট প্রশাসন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবে। নির্বাচিত হলে এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করা হবে।”
এ সময় তিনি ভোটারদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। উপস্থিত দলীয় নেতৃবৃন্দ নির্বাচন চলাকালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ