শরীয়তপুর জেলা প্রতিনিধিঃআবুআলম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে নবনির্বাচিত স্বতন্ত্র প্রার্থী প্যানেল থেকে বিজয়ী আব্দুর রশিদ জিতু ও ছাত্র সমাজ
২৫শে সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় শরীয়তপুর ডামুড্যা উপজেলার কুলকুড়ি গ্রামে ২৪ এর জুলাই অদ্ভুত্থানে শহীদ নূর হোসেনের কবর জিয়ারত করেন , এ সময় দোয়া ও মোনাজাতে গ্রহণ করেন ছাত্র সমাজ, স্থানীয় লোকজন সহ বিভিন্ন প্রেস মিডিয়া গন ।
নবনির্বাচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রশিদ জিতু বলেন বিগত বছর ফ্যাসিস্ট ফ্যাসিবাদের নির্বাচনে কোন ভোটার ভোট দিতে পারে নাই আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এর আশাবাদী যেখানে জনগণের ভোটে নির্বাচিত হবেন একজন সরকার, তিনি আরো বলেন ২৪ এর জুলাই গন অভ্যুত্থানের মাধ্যমে বাঙালি জাতি পেয়েছে এক নতুন স্বাধীনতা , এই যুদ্ধে যে সকল ছাত্র শহীদ হয়েছে তাদের সঠিক মর্যাদা দেয়া হয়নি এমন কি অনেকের নাম রাষ্ট্রীয়ভাবে তালিকা ভুক্ত হয়নি আমরা চাই একটি সঠিক তালিকা যেখানে উঠে আসবে সকল শহীদদের নাম এ ছাড়া যে সকল ছাত্র-ছাত্রী হাসপাতালে ভর্তি হয়ে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়ে মানবতার জীবন কাটাচ্ছেন তাদেরকে সরকারি সহায়তায় উন্নত চিকিৎসা দেয়ার জন্য যাতে তারা দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। জুলাইয়ে অংশগ্রহণকারী সকল যোদ্ধা যারা আহত -নিহত হয়েছেন যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা তারাই হবে আমাদের আগামীর দিনের অনুপ্রেরণা।