মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

লাইসেন্স না থাকায় ফেনীতে আরো এক হাসপাতাল সিলগালা, রোগী স্থানান্তর

অনলাইন ডেক্স

লাইসেন্স নবায়ন না করা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ফেনীর ‘ফেনী প্রাইভেট হাসপাতাল’ সিলগালা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে হাসপাতালে ভর্তি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবিব খান।এ সময় ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. এ কে এম ফাহাদ উপস্থিত ছিলেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সিভিল সার্জন কার্যালয়ের পরিদর্শন দল নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে দুইটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করে। পরিদর্শনে সরকার নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ফেনী প্রাইভেট হাসপাতালের কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়। একই অভিযানে শহরের মুক্তবাজার এলাকার বায়েজিদ হেলথ কেয়ার সার্ভিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে অব্যবস্থাপনার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবিব খান বলেন, ‘বৈধ লাইসেন্স ছাড়াই হাসপাতালটি দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল। লাইসেন্স না থাকা এবং অব্যবস্থাপনার কারণে এটি বন্ধ করে সিলগালা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ 

ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, হাসপাতালটির ২০১৯ সাল থেকে লাইসেন্স নবায়ন করা হয়নি।

একাধিকবার নোটিশ দেওয়ার পরও তা নবায়ন না করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরো জানান, ভর্তি রোগীদের নিরাপদভাবে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এর আগে শনিবার রাতে ফেনী শহরের ‘ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিক’-এ চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে ক্লিনিকটি সিলগালা করা হয়। 

প্রসঙ্গত, ২০২৪ সালের ২২ জুন একই হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ