মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহী পুঠিয়ার বানেশ্বর ট্রাফিক পুলিশ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন

Reporter Name

 

মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক পুলিশ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভুলবশত সিএনজি থেকে ফেলে যাওয়া একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেন সার্জেন্ট সাইদুর রহমান টিপু। ব্যাগটিতে ছিল ৭১ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র।

২৪শে সেপ্টেম্বর ঘটনাটি ঘটে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে। এক অজ্ঞাত মহিলা সিএনজিতে যাওয়ার সময় ব্যাগটি ফেলে যান এবং পরবর্তীতে ব্যাগটি সার্জেন্ট টিপু দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ব্যাগ খুলে ভেতরে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে মালিককে শনাক্ত করেন। ব্যাগটির মালিক হিসেবে পরিচয় মেলে পুঠিয়ার নামাজগ্রামের মোছাঃ রিনা পারভীন (২১), স্বামী মোঃ ইসমাইল হোসেন।

পরবর্তীতে ২৫ শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বানেশ্বর ট্রাফিক অফিসে আনুষ্ঠানিকভাবে ব্যাগটি প্রকৃত মালিকের হাতে তুলে দেন সার্জেন্ট সাইদুর রহমান টিপু। এ সময় নগদ অর্থ, মোবাইল ফোনসহ সব প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রিনা পারভীন। তিনি দায়িত্বশীল পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নগদ অর্থ, মোবাইল ফোনসহ প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সার্জেন্ট মোঃ আজাদুল ইসলাম আজাদ, টিএসআই মোঃ রাসেল, পুলিশ সদস্য আরিফ, দেওয়ান আল আমিনসহ আরও অনেকে। স্থানীয়রা জানান, পুলিশের এই মানবিক ভূমিকা সমাজে আস্থা ও ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানবিকতা আর সততার এমন দৃষ্টান্ত আবারও প্রমাণ করে বাংলাদেশ পুলিশ শুধু আইন প্রয়োগকারী সংস্থায় নয়, সাধারণ মানুষের নিরাপদ ভরসার জায়গাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ