রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহী চেম্বার অব কমার্সে নতুন সদস্য সংগ্রহের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

Reporter Name

 

মোঃ আশিকুর রহমান বিপ্লব
জেলা প্রতিনিধি রাজশাহী

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে নতুন সদস্য সংগ্রহের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, শেষ সময়ের পর ফাঁকা ফরম পূরণ করে ভুয়া সদস্য বাড়ানোর চেষ্টা হয়েছে।

গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কয়েকজন সাধারণ সদস্য ও ব্যবসায়ী চেম্বার অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ তুলে ধরেন। তারা জানান, নতুন সদস্য সংগ্রহের কাজে ব্যাপক অনিয়ম হয়েছে এবং তা তারা হাতে-নাতে ধরেছেন।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, ১৭ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত পুরাতন ও নতুন মিলিয়ে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৮১৮ জন। কিন্তু পরদিন ১৮ সেপ্টেম্বর দেখা যায়, ভোটার বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০৫ জন। অর্থাৎ এক রাতের ব্যবধানে হঠাৎ ৩৮৭ জন নতুন ভোটার যুক্ত হয়।

তাদের দাবি, শেষ সময়ে জমা পড়া অনেক ফরমই ছিল ফাঁকা। পরে সেগুলো পূরণ করে বর্তমান সভাপতি মাসুদুর রহমান রিংকু তার ঘনিষ্ঠ লোকজনকে সদস্য বানানোর চেষ্টা করছেন।

ব্যবসায়ী শাকিল অভিযোগ করে বলেন, “সভাপতি রিংকু তার নিজের লোকজনকে ঢুকাতে ফাঁকা ফরম পূরণ করেছেন। ”

এই সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী কামরুজ্জামান সুমন, ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান, আসাউদ্দৌলা, আহসান হাবিব, হারুনর রশিদ প্রমুখ।

এ বিষয়ে অভিযুক্ত সভাপতি মাসুদুর রহমান রিংকুর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চেম্বার কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ