মোঃ ফয়সাল হোসেন,বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী :
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীর মোহনপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনসমূহ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী টু -নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলা চত্বর থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক প্রদিক্ষণ করে কারিগরি পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিল শেষে মহাসড়কের পাশে সমাবেশের কর্মসূচি অনুষ্ঠিত হয়। মোহনপুর উপজেলা জামায়াতের আমীর ও আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল মাওলানা জি,এম ,আবদুল আওয়াল এর সভাপতিত্বে, ও বাংলাদেশ জামাতে ইসলামী মোহনপুর উপজেলার শাখার সহকারি সেক্রেটারি মাস্টার আব্দুল আজিজ এর সঞ্চালনায়ে প্রধান অতিথি উপস্হিত ছিলেন রাজশাহী-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ৫ নং হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ,প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সুরা সদস্য মাওলানা ইসমাইল আলম আল হাসানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা নায়বে আমির মাওলানা আবুল কালাম আজাদ,উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গফুর মৃধা বাংলাদেশ জামাতে ইসলামী নায়েবে আমির মোহনপুর উপজেলা শাখা মাওলানা হাসান আলী,
বাংলাদেশ জামাতে ইসলামী মোহনপুর বাকশিমইল ইউপির আমির নজরুল ইসলাম,কেশরহাট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জামাতে ইসলামী থানা যুব সেক্রেটারি সেলিম রেজা, উপজেলা জামাতের সভাপতি সেক্রেটারি ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ,উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশ ছাড়া করা সম্ভব হয়েছে। তাই আমাদের প্রথম দাবি হলো—জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আইনগত ভিত্তিতে “জুলাই সনদ” নিশ্চিত করা। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিচারের নামে হত্যা করা হয়েছে—এর সুষ্ঠু বিচার করতে হবে। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে।