মোঃ ফয়সাল হোসেন, বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী
রাজশাহীর মোহনপুর উপজেলায় দুটি প্রকল্পের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা, বুধবার (১০ সেপ্টেম্বর),বিকালে এই প্রকল্পগুলোর
উদ্বোধন করা হয়। উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে। উপজেলা চত্বরের পুকুর পাড়ের প্রটেকশন ওয়াল নির্মাণ ও মৌগাছী ইউপি’র বসেন্তকেদার হাট/বাজারের সবজি ক্রয়-বিক্রয়ের সুবিধার্থে আর.সি.সি প্লাটফর্ম নির্মাণ, এই প্রকল্পগুলো উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন
মোহনপুর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপ- সহকারি প্রকৌশলী রিপন আলীসহ সাব্বির খন্দকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান (১),ও শাহিন আক্তার শামসুজ্জোহা(২) উপজেলা বিএনপি’র সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মৌগাছি ইউপির প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসসহ প্রমূখ।