বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর মোহনপুরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার বীজ, সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত

Reporter Name

মোঃ ফয়সাল হোসেন, বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী:

রাজশাহীর মোহনপুর উপজেলায় রবি মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে শাক সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে মোহনপুর উপজেলার কৃষি অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে ও কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি ছিলেন,উপজেলা (ভারপ্রাপ্ত)নির্বাহী অফিসার (ইউওনও) ও উপজেলা কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন ও ক্রীড়া কর্মকর্তা সঈদ আলী রেজা,

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদসহ উপকারভোগী প্রান্তিক কৃষকসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ২০২৫-২৬ অর্থবছরের এ প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়িতে চাষযোগ্য প্রণোদনার প্রায় শতাধিক কৃষক বসতবাড়িতে ও মাঠে চাষ করার জন্য ৭ ধরনের শীতকালীন সবজির বীজ পাবেন এবং প্রতিজন লাউ/বেগুন/ মিষ্টি কুমড়া/শসা’র যে কোনো একটি বীজ সাথে পাবেন ডিএপি ও এমওপি সার পাবেন। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রণোদনা কর্মসূচী সরকারের বিশেষ উদ্যোগ। সরকার আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের এ বীজ ও সার দিচ্ছে। এ সময় তিনি কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা যদি যত্নসহকারে চাষ করেন তাহলে কৃষি আরও সমৃদ্ধ হবে, পাশাপাশি গ্রামীন অর্থনীতি চাঙ্গা হবে। এ বিষয়ে কৃষি অফিসার বলেন,এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধিসহ,খাদ্য নিরাপত্তা ও আর্থিক স্বাবলম্বন নিশ্চিত করবে। তিনি আরও জানান, পরবর্তীতে সবজি প্রণোদনা, বোরো উফশী ধান প্রণোদনা ও বোরো হাইব্রিড ধান প্রণোদনার উপকরণ কৃষকদের মাঝে বিতরণ করার পরিকল্পনা রয়েছে। এই কৃষি প্রণোদনা অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এই সহায়তা তাদের শাকসবজি উৎপাদনে অনেক বেশি ভূমিকা রাখবে ও উৎসাহ যোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ