রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর মোহনপুরে মোবাইল কোর্টের অভিযানে ২৭০ পিছ চায়না জাল জব্দ ও ধ্বংস, ২ হাজার টাকা জরিমানা

Reporter Name

মোঃ ফয়সাল হোসেন,বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী:

রাজশাহীর মোহনপুর উপজেলায় কেশরহাট পৌরসভার বাকশৌল গ্রামে মৎস্য সম্পদ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। শনিবার ২৩( আগস্ট) দুপুর সাড়ে ১২টায়, এই অভিযান পরিচালনা করা হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন(সংশোধিত),১৯৫০ বাস্তবায়নের জন্য বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়,মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)আয়শা সিদ্দিকার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন মোহনপুর

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ,মোহনপুর থানার এএস আই রিপন আলীসহ সঙ্গীয় ফোর্স ও আনসার সদস্য এবং উপজেলার অন্যান্য কর্মকর্তারা,এ সময় উপজেলার বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার পৌর:বাকশৌল গ্রামের -মৃত আজিম উদ্দিনে ছেলে মোঃ ওয়াসিম(৪০),এর বাড়ীতে ব্যবসায়ীর বিপুল পরিমাণ জাল মজুদ রয়েছে। অভিযানে প্রায় ২৭০ পিছ চায়না জাল জব্দ করে এবং নগদ ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন, জব্দকৃত জালগুলো উপজেলায় নিয়ে এসে তা জনসম্মুখে ধ্বংস করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “চায়না জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই জাল দিয়ে মাছ ধরার ফলে শুধু বড় মাছই নয়, মাছের পোনা, ডিম এবং অন্যান্য জলজ প্রাণীও ধ্বংস হয়। এর ফলে আমাদের মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি হচ্ছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্যও হুমকি।”

তিনি আরও জানান, মানুষের অতি লোভের কারণে নদী, খাল, বিলের জলজ সম্পদ আজ বিপন্ন। তাই এই বর্ষা মৌসুমে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ,জানান, “মৎস্য আইনের প্রতি শ্রদ্ধা রেখে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জেলেদের এসব অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। যারা অবৈধ জাল দিয়ে মাছ ধরবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ধরনের অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত রাখার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ