বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর মোহনপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ ফয়সাল হোসেন, বিভাগীয় ব্যুরো প্রধান, রাজশাহী:

রাজশাহীর মোহনপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৫ আগস্ট),সকালে গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) আয়োজনে ইউএস এআইডির অর্থায়নে মৌগাছি ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় ধর্মীয় নেতা, নারী নেতৃত্বাধীন সংগঠন, ইমাম, শিক্ষকসহ,স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় হয়। উক্ত অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট অফিসার চন্দনা সরকার, এ সময় প্রধান অতিথি বক্তব্য দেন, মোহনপুর উপজেলা “নবাগতা” মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া। বিশেষ অতিথি বক্তব্য দেন পবার কুলপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী,গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল,এফডি আর :-ফয়সাল, মোস্তফা কামাল ভেক্টর, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গণ উন্নয়ন কেন্দ্রের পিয়ার লিডার মেহেদি হাসান, শফিকুল ইসলাম, সীমা খাতুনসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনায় প্রধান অতিথি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজকে এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, প্রতিরোধে করণীয় কি?

বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বিভিন্ন পদক্ষেপের মধ্যে রয়েছে নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহের সংশ্লিষ্ট ঝুঁকি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা, সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো, নারী শিক্ষা সমর্থন এবং নারীদের ও তাদের পরিবারের অর্থনৈতিক সাহায্য করা। তাছাও শিক্ষার প্রসার, জনসচেতনতার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ সহজ হবে। বাল্য বিবাহ ও নারী নির্যাতন ইভটিজিং, আত্মহত্যা প্রবনতা বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্যও দেন তিনি।

এ সময় উপস্থিত সকলকেই অবগত করেন যে, নিজ নিজ এলাকায় বাল্যবিয়ের খবর পেলে তা প্রতিরোধের চেষ্টা করবেন এবং প্রশাসনকে অবহিত করার প্রতিশ্রতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ