শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশে রূপান্তর হবে ৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের চীনের ইউএসটিসি পরিদর্শন চালু হবে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে থাকবেন বিশেষ নিরাপত্তাকর্মী যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি : দেবপ্রিয় দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর মোহনপুরে তারেক রহমানের পক্ষে বিএনপির ৩১ দফা প্রচারে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ ফয়সাল হোসেন,বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী:

রাজশাহীর মোহনপুরে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত ৩১ দফার জাতীয় নির্বাচনী রূপরেখা প্রচারের অংশ হিসেবে উপজেলায় গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত এ কর্মসূচির প্রধান অতিথি নেতৃত্ব দেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, ৫৪ -রাজশিহী(পবা-মোহনপুর-৩) আসনের এমপি পদপ্রার্থী রায়হানুল আলম রায়হানসহ পক্ষে সক্রিয় নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব ও পরিচালনায় ছিলেন, মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ন শাহ,ও আহসান হাবিব।এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা বিএনপি”র সভাপতি শামিমুল ইসলাম মুন।

বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য কামারুজ্জামান আবু হেনা,জেলা সেচ্ছাসেবক দলের সদস্য আলম সরদার,পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি ইসহাক আলী, কেশরহাট পৌরসভা শ্রমিক দলের সাবেক সভাপতি বজরুল রশিদ, ছাত্রদলের নেতা গোলাম মুর্তজা মুনসহ জেলা বিএনপি’র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নাজমুল হক, শাহরিয়ার আমিন বিপুল, আল আমিনসহ প্রমূখ। সভায় ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখা’ নিয়ে আলোচনা ও স্থানীয় জনগণের মাঝে দলের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত ভাবমূর্তি তুলে ধরেন। আগামী জাতীয় নির্বাচনে ‘ধানের শীষের’ পক্ষে প্রচারণা ও গণসংযোগের রাজনৈতিক সংস্কার কৌশল নিয়ে আলোচনা,অর্থনৈতিক পুনরুদ্ধার ও দুর্নীতি দমনের মাধ্যমে স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলা এবং পি আর পদ্ধতি বাতিলের দাবি ও ৩১ দফা বাস্তবায়ন করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ